ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন *তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়া-৫: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে উন্নয়নমূলক কাজ চলছে। অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন।

নবীনগরে উদ্বোধনের অপেক্ষায় ৩১শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন।

  • Reporter Name
  • আপডেট সময় ০৫:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • ৬৩৪ বার পড়া হয়েছে
১৭৭

মো. সাফিউল আলম

নবীনগর নিউজ: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ৩১শয্যা ৩তলা বিশিষ্ট নবনির্মিত সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটি উদ্বোধনের অপেক্ষায় সরকারি স্বাস্থ্য সেবা নিতে আসা উপজেলার লাখো সাধারন মানুষ।

তথ্য সূত্রে জানা যায়, ৩১শয্যা বিশিষ্ট উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের ১৯ শয্যা বিশিষ্ট ভবনটি ২০১৪ সালে উদ্বোধন হলেও ৩১শয্যা বিশিষ্ট ভবনটি ছিল জরাজীর্ণ। এতে করে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছিল উক্ত প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত ডাক্তার ও নার্সেরা। ইতিপূর্বে বিগত বছর জরাজীর্ণ ভবনের জানালা দিয়ে জরুরি স্বাস্থ্য সেবা নিতে আসা পৌর এলাকার আলীয়াবাদ গ্রামের জনৈক মহিলা নিচে পরে যাওয়ার মত ঘটনা ঘটলে সমালোচনা মুখে পড়ে হাসপাতাল কতৃপক্ষ।

এছাড়া পুরাতন জরাজীর্ণ ভবনে অত্যাধুনিক যন্ত্রপাতি ও ভবন ঝুঁকিতে থাকায় বেশির ভাগ রোগীদের দূর্ভোগ পোহাতে হয়েছে। বর্তমান সরকারের ভিশন জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ে অত্যাধুনিক যন্ত্রপাতি সম্পূর্ণ আধুনিক স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ। এভিশন বাস্তবায়ন করতে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগরের বর্তমান সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ২০১৯ সালে ৩১শয্যার ৩তলা বিশিষ্ট ভবনটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।পরে তিনি ঐ সালের শেষের দিকে সরকারি অর্থায়নে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ভবন নির্মাণ কাজ শুরুর উদ্বোধন করলে ২০২৩ সালের মাঝামাঝি সময়ে এসে তা শেষ হয়। উক্ত ভবনটির নিমার্ণ কাজ শেষ হওয়ায় আগামী ৩ জুন শনিবার উদ্বোধনের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে হাসপাতাল কতৃপক্ষ। এই উদ্বোধনী অনুষ্ঠানে ডাক্তার মোঃ একরাম উল্লাহ সিভিল সার্জন ব্রাহ্মণবাড়িয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নবীনগরের সাংসদ এবাদুল করিম বুলবুল। নবনির্মিত ৩১শয্যা ও পূর্বনির্মিত ১৯ শয্যা সহ ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সো সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৩১ জন ডাক্তার ও ২৭ জন নার্স প্রতিনিয়ত কাজ করবে। এতে স্বাস্থ্য সেবায় নতুন করে যোগ হচ্ছে মহিলাদের মাতৃত্বকালীন সিজার, চক্ষু সেবা দিতে কমিনিউটি ভিশন সেন্টার, যক্ষা রোগের কফ পরিক্ষা সেন্টার, মায়ের গর্ভে ভ্রূণের ঠিকমতো বেড়ে ওঠার বিষয়টা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার জন্য আল্ট্রাসনোগ্রাফি ,হৃদরোগের জন্য কার্ডিওলজি বিভাগ,শিশু চিকিৎসার জন্য শিশু বিভাগ,সাধারন রোগীদের জন্য মেডিসিন বিভাগ।

এবিষয়ে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান জানান,পূর্বের ভবনটি জরাজীর্ণ থাকায় সেবা নিতে আসা রোগদের দূর্ভোগ পোহাতে হয়েছে, আমাদেরও মনে দুর্বলতা নিয়ে স্বাস্থ্য সেবা দিতে হয়েছে। ২০১৪ সালে উদ্বোধন হয়েছিল ১৯ শয্যা বিশিষ্ট ভবনটি আর এইবার ৩১ শয্যা বিশিষ্ট ভবনটি উদ্বোধনের মধ্য দিয়ে ৫০ শয্যা বিশিষ্ট নবীনগর উপজেলা সরকারি স্বাস্থ্য কমপ্লেক্স অত্যাধুনিক সেবা দিয়ে যাবে উপজেলা বাসীকে

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন *তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

নবীনগরে উদ্বোধনের অপেক্ষায় ৩১শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবন।

আপডেট সময় ০৫:১৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩