ঢাকা , মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন *তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়া-৫: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে উন্নয়নমূলক কাজ চলছে। অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন।

নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত

  • Reporter Name
  • আপডেট সময় ০৪:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩
  • ১১০৪ বার পড়া হয়েছে
১৮৪

নবীনগর নিউজ: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাপাং গ্রামে রাস্তা পারাপারের সময় অটোরিস্কা চাপায় মারিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আইতলা গ্রামের সেলিম মিয়ার দুই ছেলে এক মেয়ের মধ্যে মারিয়া বড়।

জানা যায়, নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে নানুর বাড়ি বেড়াতে আসলে রাস্তা পারাপারের সময় বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোচালক অটো রেখে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা অটোরিক্সা আটক করেন। ঘটনাস্থল থেকে শিশুটিকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম বলেন, গত বুধবার আইতলা গ্রামের একটি মেয়ে তার পরিবারের সাথে লাপাং উত্তরপাড়া নানুর বাড়িতে বেড়াতে আসলে বিকেল ৪ টার দিকে রাস্তা পারাপারের সময় অটোরিস্কার সাথে ধাক্কা লেগে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে অটো রিকশা চালক ও শিশুটির পরিবারের মধ্য স্থানীয়ভাবে বিষয়টি সমঝোতা হয়।

এ বিষয়ে নবীনগর থানার এসআই জাহাঙ্গীর নবীনগর নিউজকে জানান, লাপাং উত্তরপাড়ায় অটোরিক্সা দুর্ঘটনায় একটি শিশুর মৃত্যু হয়েছে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন *তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত

আপডেট সময় ০৪:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ২ সেপ্টেম্বর ২০২৩