ঢাকা , মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন *তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়া-৫: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে উন্নয়নমূলক কাজ চলছে। অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন।

নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ

  • Reporter Name
  • আপডেট সময় ১২:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩
  • ১১১৯ বার পড়া হয়েছে
১৭৮

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার লাউর ফতেহ্পুর বাজারে ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সড়কের পাসের সরকারি খাল দখল করে আওয়ামীলীগের অফিস ঘরসহ ৭টি দোকন ঘর নির্মাণ কাজ চলছে। এসময় দোকান ঘর নির্মান করতে সড়কের পাসে থাকা পুরাতন বড় বড় কিছু গাছও কেটে ফেলা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার প্রভাবশালী তাজুল ইসলাম(৫৫), কামাল মিয়া (৫০), শাহরিয়ার আনিছ(৪৫) স্থানীয় ইউপি সদস্য নছর মেম্বার, এর নেতৃত্বে সরকরি খাল দখল করে এই দোকন ঘর নির্মান করছেন।

দোকন ঘর নির্মানের বিষয়ে জানতে চাইলে এর সাথে জড়িতরা জানান, এখানে একটি ইউনিয়ন আওয়ামীলীগ অফিস ঘর সহ স্থানীয় গরীব বেকারদের কর্মসংস্থানের জন্য মোট ৭ টি দোকান ঘর নির্মান করা হবে। এতে করে এলাকার মানুষদের অনেক উপকার হবে।
এ বিষয়ে লাউরফতেহপুর ইউনিয়ন ভূমি অফিসে গেলে স্থানীয় ইউনিয়নের নায়েব মো. জাকির হোসেন কে খোজে পাওয়া যায়নি। এসময় তার মুঠোফোনে ফোন করা হলে তিনি জানান, সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মানের বিষয়ে এসিল্যান্ড স্যার কে জানানো হয়েছে। স্যারের নির্দেশের অপেক্ষায় আছি আমরা।

এ বিষয়ে সহকারি কমিশনার (ভূমি) মাহামুদা জাহান বলেন, ইউনিয়ন ভূমি অফিস সূত্রে অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন *তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ

আপডেট সময় ১২:৫৩:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ সেপ্টেম্বর ২০২৩