নবীনগর নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পৌর এলাকার আলমনগর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রটিতে স্থান সংকলন না হওয়ায় বিশৃঙ্খল পরিস্থিতি থেকে শান্তি পূর্ণ পরিবেশে ভোট প্রদানের লক্ষ্যে মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্র স্থাপনের জন্য আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ (৯ সেপ্টেম্বর) শনিবার আলমনগর মধ্য পাড়া মসজিদ প্রাঙ্গণে এই সভার সভাপতিত্ব করেন আলমনগর গ্রাম পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী লিল মিয়া সর্দার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাউছার আলম শিবু, আলমনগর ঈদগা কমিটির সাধারণ সম্পাদক মালেক চেয়ারম্যান, আলমনগর কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি মনোরঞ্জন সূত্র ধর, শ্মশান কমিটির সভাপতি কালিপদ সূত্র ধর, নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আবুসাইদ, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জামাল হোসেন, সাবেক সহসভাপতি সরকারি কলেজ ছাত্রলীগ আকছিরুল আজীম, ব্যবসায়ী তাজুল ইসলাম, নূরুল আমিন, হাফেজ বোরহান উদ্দিন, কবির হোসেন, নারায়ণ সূত্র ধর, মোস্তফা, সন্তোষ সূত্র ধর, আবু হানিফ, শাহিন, আবু জামাল সরকার, শাহজাহান সরকার, রহিছ মিয়া, লিল মিয়া,নাজির হোসেন, জসীম উদ্দিন, জাকির হোসেন আলী আজগর, আনোয়ার হোসেন, হান্নান মিয়া, হাকিম মিয়া, আবুল হোসেন, মিঠু সূত্র ধর পলাশ, অনুষ্ঠানটি পরিচালনা করেন নবীনগর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য ওমর ফারুক প্রমূখ।
সম্পাদক: মো. সাফিউল আলম
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফ্লাট -৮ই, ফরচুন শপিং মল, মৌচাক, ঢাকা-১২১৭
মোবাইল : ০১৮১৪-১৪৬৩৮৭
All rights reserved © 2023 nabinagarnews.com