ঢাকা , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়া-৫: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত নবীনগরে বসুন্ধরা এলপি গ্যাসের সংকট গ্রাহক জিম্মি
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে উন্নয়নমূলক কাজ চলছে। অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন।

ব্রাহ্মণবাড়িয়া-৫: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান

  • Reporter Name
  • আপডেট সময় ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৪ বার পড়া হয়েছে

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"square_fit":1,"remove_bg":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নবীনগর নিউজ: উৎসবমুখর পরিবেশে ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে বেসরকারিভাবে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নান। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীকে মাত্র ১০৬১ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

বৃহস্পতিবার মধ্যরাত ১টার দিকে জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এবং উপজেলা সহকারী রিটার্নিং অফিসার মো. মাহমুদুল হাসান চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

এদিন সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। ঘোষিত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীকে অ্যাডভোকেট আব্দুল মান্নান পেয়েছেন ৮৪ হাজার ৭৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) প্রার্থী কাজী নাজমুল হোসেন তাপস ফুটবল প্রতীক নিয়ে পেয়েছেন ৮৩ হাজার ৯৯৫ ভোট।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্য প্রার্থীদের মধ্যে ১১ দলীয় জোট মনোনীত বাংলাদেশ খেলাফত মজলিসের আমজাদ হোসেন আশরাফী (রিকশা) ৫৭ হাজার ৭৪৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নজরুল ইসলাম (হাতপাখা) ২০ হাজার ৫৮৮ ভোট পেয়েছেন। এছাড়া জাতীয় পার্টির কামরুল হাসান (লাঙ্গল) ৩৬৮, সিপিবির মো. শাহীন খান (কাস্তে) ৩৫৪, গণসংহতি বাংলাদেশের নাহিদা জাহান (মাথাল) ২৫৯ এবং ইনসানিয়াত বিপ্লবের মোহাম্মদ আশরাফুল হক (আপেল) ২৫৬ ভোট পেয়েছেন।

এই নির্বাচনে পোস্টাল ব্যালট গণনায় দেখা গেছে ভিন্ন এক সমীকরণ। মোট ৫ হাজার ৩২৮টি পোস্টাল ব্যালটের মধ্যে ৩৭৪টি বাতিল বলে গণ্য হয়। বৈধ ৪ হাজার ৯৫৪টি ভোটের মধ্যে সর্বোচ্চ ৩ হাজার ১০৮ ভোট পেয়েছেন রিকশা প্রতীকের আমজাদ হোসেন আশরাফী। এছাড়া আব্দুল মান্নান (ধানের শীষ) ১০০৮ ভোট, নাজমুল হোসেন তাপস (ফুটবল) ৭১৩ ভোট এবং নজরুল ইসলাম (হাতপাখা) ১০৮ ভোট পান। অন্যান্যদের মধ্যে নাহিদা জাহান ৭ ভোট, শাহীন খান ৫ ভোট, কামরুল হাসান ৪ ভোট এবং মোহাম্মদ আশরাফুল হক ১টি পোস্টাল ভোট পেয়েছেন।

সংসদ নির্বাচনের সমান্তরালে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সনদ’ বা সংবিধান সংস্কার বিষয়ক গণভোটেও ভোটাররা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এই আসনে সংস্কারের পক্ষে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৬৪ হাজার ২৩৫টি এবং বিপক্ষে ‘না’ ভোট পড়েছে ৫৭ হাজার ৩৪৯টি।

উপজেলা নির্বাচন অফিসের তথ্যমতে, নবীনগরের ১৫৪টি কেন্দ্রে মোট ৪ লাখ ৭৪ হাজার ৮২৬ জন ভোটারের মধ্যে ২ লাখ ৫৪ হাজার ৭৬২ জন ভোট দিয়েছেন। ভোটের হার ছিল ৫৪ দশমিক ৫৮ শতাংশ। প্রশাসনের দাবি, স্বচ্ছ ব্যালট পেপার এবং কঠোর নজরদারির কারণে কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই ফলাফল প্রকাশ করা সম্ভব হয়েছে।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

ব্রাহ্মণবাড়িয়া-৫: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান

ব্রাহ্মণবাড়িয়া-৫: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান

আপডেট সময় ১১:৪০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬