ঢাকা , শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন *তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ ব্রাহ্মণবাড়িয়া-৫: রুদ্ধশ্বাস লড়াইয়ে জয়ী ধানের শীষের আব্দুল মান্নান নবীনগরে অন্যকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন এক চেয়ারম্যান প্রার্থী আলমনগর মহাশ্মশান আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন নবীনগরে পানিতে ডুবে ২ বোনের মৃত্যু আলমনগর মাঈনুউদ্দীন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র স্থানান্তরের দাবীতে মত বিনিময় সভা অনুষ্ঠিত নবীনগরে ভোট কেন্দ্র স্থানান্তরের চক্রান্তে প্রতিবাদ সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নবীনগর নবীনগরে আওয়ামীলীগের ব্যানার টানিয়ে সরকারি খাল দখল করে দোকন ঘর নির্মাণ নবীনগরে অটোরিকশার চাপায় শিশু নিহত
নোটিশ :
আমাদের ওয়েবসাইটে উন্নয়নমূলক কাজ চলছে। অনুগ্রহ করে আমাদের সাথেই থাকুন।

নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তাবারক বিতরণে হট্টগোল

  • Reporter Name
  • আপডেট সময় ০১:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩
  • ১২৯৭ বার পড়া হয়েছে
৫০০

নিউজ ডেস্ক:আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার নজরুল ইসলাম নবীর আয়োজনে বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বড় বাজারে শোক দিবস এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ওই শোক সভা পালন কালে বাজারের শতাধিক ব্যবসায়ীর ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। এসময় বাজারে  তীব্র যানজট সৃষ্টি হলে সাধারণ মানুষের ভোগান্তির পাশাপাশি বাজারের মধ্যে দিয়ে প্রায় ২ ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে চরম ক্ষোভ বিরাজ করছে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি সাধারণ মানুষের।

ফল বিক্রেতা রেজাউল বলেন, বিশৃঙ্খলার কারণে আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং আমার বা-পায়ে প্রচণ্ড ব্যথা পায়।
এছাড়াও অনুষ্ঠানের তবারক বিতরণে ব্যাপক হট্টগোল হয়। যদিও ওই সভায় স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়নি। উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন কমরেড আবু ইসহাক, মুক্তিযোদ্ধা কমান্ডার মোবারক হোসেন ভূঁইয়া, ইমদাদুল হক মাখন প্রমূখ।
এ বিষয়ে ব্যারিস্টার নজরুল ইসলাম নবী বলেন, আমি বাজার কমিটির সভাপতির কাছ থেকে অনুমতি নিয়েছি। শোক সভায় কোন হট্টগোল হয়নি , আর অনুষ্ঠান করতে গেলে স্বাভাবিক একটু যানজট হতেই পারে। আপনার আয়োজিত শোক সভায় স্থানীয় আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে দেখা যায়নি, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি সবাইকেই দাওয়াত দিয়েছি, আসা না আসা তাদের ব্যাপার ।
এদিকে বাজার কমিটির সভাপতি মনির হোসেন বলেন, উনি আমার কাছে অনুমতি নিতে আসলে আমি শোক সভাটি অন্য স্থানে করার কথা বলি। উনি আমার সাথে তরকা তরকির একপর্যায়ে ব্যবসায়ীদেরকে অবৈধ বলে অনুমতি না নিয়ে জোরপূর্বক সরিয়ে শোক সভাটির আয়োজন করেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

নবীনগরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন *তরুণদের দক্ষতা উন্নয়নে নতুন উদ্যোগ

নবীনগরে শোক সভার অনুষ্ঠানে তাবারক বিতরণে হট্টগোল

আপডেট সময় ০১:২৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ অগাস্ট ২০২৩